ঢাকা, জুন ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কনকো-ফিলিপসের সঙ্গে চুক্তি বাতিলসহ সাত দফা দাবিতে আগামী ৩ জুলাই ঢাকায় অর্ধদিবস হরতাল ডেকেছে তেল-গ্যাস খনিজ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি।
শনিবার সকাল ১১টায় রাজধানীর পুরানা পল্টনে মুক্তি ভবনে সংবাদ সম্মেলন করে এই কর্মসূচি ঘোষণা করেন জাতীয় কমিটির সদস্য সচিব আনু মুহাম্মদ।
বঙ্গোপসাগরের দুটি ব্লক থেকে তেল-গ্যাস উত্তোলনের জন্য সরকার গত বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের কোম্পানি কনকো-ফিলিপসের সঙ্গে উৎপাদন-বণ্টন চুক্তি করে।
এই চুক্তির বিরোধিতা করে ২০ জুন থেকে ৩ জুলাই টানা কর্মসূচি ঘোষণা করেন আনু মুহাম্মদ।
তিনি জানান, ২১ জুন থেকে ১ জুলাই ঢাকার বিভিন্ন থানায় পদযাত্রা করে এই চুক্তি বাতিলের দাবি জানাবেন তারা।
২০ জুন থেকে ২ জুলাই পর্যন্ত বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ এবং ছাত্র ও যুবসমাজের সঙ্গে মতবিনিময় করবে জাতীয় কমিটি।
৩ জুলাই ঢাকায় আধাবেলা হরতাল পালনের পাশাপাশি সব জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বিক্ষাভ করবে সংগঠনটি।
একই দিনে দেশের প্রতিটি থানা ও ইউনিয়নের প্রধান সড়কগুলোর পাশে বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত ব্যানার, ফেস্টুন ও প
bdnews24