২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বগুড়ায় ঠাণ্ডু হত্যা মামলায় ৫ জনের যাবজ্জীবন

বগুড়া শহর যুবদলের সাধারণ সম্পাদক আবু তালহা ঠাণ্ডু হত্যা মামলায় পাঁচ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। অন্য পাঁচ আসামিকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jun 2011, 03:54 PM

Updated : 24 Aug 2022, 03:19 PM

বগুড়া, জুন ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বগুড়া শহর যুবদলের সাধারণ সম্পাদক আবু তালহা ঠাণ্ডু হত্যা মামলায় পাঁচ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। অন্য পাঁচ আসামিকে বেকসুর খালাস দেওয়া হয়েছে। এছাড়া প্রত্যেককে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো তিন মাসের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়। বগুড়ার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-২ এর বিচারক আমিনুল হক বুধবার দুপুরে এ রায় দেন। দণ্ডপ্রাপ্তরা হলেন, বগুড়া শহরের চকসুত্রাপুর এলাকার হোসেন আলীর ছেলে শফিকুল ইসলাম, একই এলাকার মৃত কছির উদ্দিন প্রামাণিকের ছেলে জিল্লাল মিয়া, চকসুত্রাপুর চাপড়পাড়ার আজাহর আলীর ছেলে ফুল্ল