২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জুলাইয়ে ভারতের তৈরি ঘর পাবে স্মরণখোলার ক্ষতিগ্রস্তরা

সিডরে ক্ষতিগ্রস্তদের জন্য ভারত সরকারের অর্থে নির্মিত ঘর আগামী মাসের প্রথম সপ্তাহে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন বাংলাদেশে ভারতের হাইকমিশনার রাজীত মিত্র।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jun 2011, 01:50 PM

Updated : 24 Aug 2022, 03:19 PM

ঢাকা, জুন ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিডরে ক্ষতিগ্রস্তদের জন্য ভারত সরকারের অর্থে নির্মিত ঘর আগামী মাসের প্রথম সপ্তাহে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন বাংলাদেশে ভারতের হাইকমিশনার রাজীত মিত্র। বুধবার খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী আব্দুর রাজ্জাকের সঙ্গে সচিবালয়ে দেখা করে তিনি এ কথা জানিয়েছেন বলে খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়। ভারতের হাইকমিশনার জানান, দেড় হাজার ঘর নির্মাণ শেষ হয়েছে। এ সব ঘর নির্মাণ করা হয়েছে হাইকমিশনের প্রত্যক্ষ তত্ত্বাবধানে । ঘর হস্তান্তর অনুষ্ঠানে মন্ত্রী রাজ্জাককে উপস্থিত থাকার অনুরোধ জানান হাইকমিশনার। ২০০৭ সালে প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় সিডর বাংলাদেশে আঘাত হানার পর ভারতের তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী প্রণব মুখার্জি ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে যান। সে সময়ে তিনি স্মরণখোলা উপজেলার ক্ষতিগ্রস্ত ১০টি গ্রাম পুনর্গঠন করে দেওয়ার প্রতিশ্র"তি দেন। প্রতিশ্র"তি অনুযায়ী ভারত সরকার এসব ঘর নির্মাণ করে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/এএল/১৯৫০ ঘ.