দিনাজপুর, জুন ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দিনাজপুরে পুনর্ভবা নদীর পানিতে ডুবে দুই স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে।
বুধবার বেলা ১২টার দিকে বিরল উপজেলার কামদেবপুর ঘাটে এ ঘটনা ঘটে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে।
নিহতরা হলো- উপজেলার ধর্মপুর ইউনিয়নের রানীপুর গ্রামের পপি (১০) এবং আফিফা (১২)।
ধর্মপুর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, পপি ও আফিফা বাড়ির পাশে পুনর্ভবা নদীর কামদেবপুর ঘাটে গোসল করতে গিয়ে ডুবে যায়।
পরে স্থানীয় লোকজন নদী থেকে তাদের লাশ উদ্ধার করে।
পপির বাবা মতিয়ার রহমান জানান, পপি অফিফাসহ গ্রামের ৭/৮ জন সেখানে গোসল করতে যায়।
পপি ও আফিফা পানিতে তলিয়ে গেলে অন্যরা চিৎকার শুরু করে। এতে নদীর ঘাটে থাকা লোকজন এগিয়ে গিয়ে খোঁজাখুজি করে তাদের উদ্ধার করতে ব্যর্থ হয়। পরে তাদের লাশ পাওয়া যায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/কেএমএস/১৮৪৬ ঘ.
bdnews24