নারায়ণগঞ্জ, জুন ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার পাঁচটি ইউনিয়ন পরিরষদ নির্বাচনে বেসরকারি ফলাফল ঘোষণা করা হয়েছে।
এরমধ্যে বিএনপি সমর্থিত প্রার্থীরা চারটিতে এবং আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী একটি ইউনিয়নে বেসরকারিভাবে চেয়ারম্যান পদে জয়লাভ করেছে।
রোববার ভোটগ্রহণ শেষে রাতে এই ফলাফল ঘোষণা করা হয়।
বিএনপি সমর্থিত প্রার্থীরা যেসব ইউনিয়নে চেয়ারম্যান পদে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন তারা হলেন- ভুলতা ইউনিয়নে হারুন অর রশিদ ভুঁইয়া, গোলাকান্দাইল ইউনিয়নে আব্দুল মতিন, ভোলাবোয় প্রকৌশলী সামসুউদ্দিন আহম্মেদ, কায়েতপাড়ায় গোলজার হোসেন।
মুড়াপাড়া ইউনিয়নে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী বরকত উল্লাহ জয়ী হয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/কেএমএস/১৮৩০ ঘ.
bdnews24