সিরাজগঞ্জ, জুন ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপি-জামায়াতের ডাকা হরতালের দ্বিতীয় দিনে সিরাজগঞ্জে আটক চার বিএনপি সমর্থককে ১৫ দিন করে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
এরা হলেন, আমিরুল ইসলাম (৩২), মিন্টু (২৫), মো. শামিন (২০) ও শামীম (২৪)।
তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি বাতিলের পরিকল্পনার প্রতিবাদে রোব ও সোমবার ৩৬ ঘণ্টার হরতাল ডাকে বিএনপি-জামায়াত।
সিরাজগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল মালেক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সোমবার সকালে হরতাল চলাকালে শহরের বিভিন্ন স্থানে ভাংচুর করার সময় অভিযুক্তদের আটক করা হয়।
দুপুরে তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে নির্বাহী ম্যাজিস্ট্রেট সেহেলী লায়লা প্রত্যেককে ১৫ দিন করে কারাদণ্ড দেন।
আদেশের পর চার জনকে কারাগারে পাঠানো হয়েছে বলে জানান এসআই।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/১৪৩৫ ঘ.
bdnews24