২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাভারে শিবির নেতা গ্রেপ্তার

বিএনপি-জামায়াতের ডাকা হরতালের দ্বিতীয় দিন সাভারে গাছের টুকরো ফেলে সড়ক অবরোধের চেষ্টাকালে এক শিবির নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jun 2011, 05:32 AM

Updated : 24 Aug 2022, 03:18 PM

সাভার, জুন ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপি-জামায়াতের ডাকা হরতালের দ্বিতীয় দিন সাভারে গাছের টুকরো ফেলে সড়ক অবরোধের চেষ্টাকালে এক শিবির নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার ভোরে ঢাকার-আরিচা মহাসড়কের সাভারের শিমুলতলা এলাকা থেকে মোহাম্মদ মোজাম্মেল সাঈদকে (২৫) গ্রেপ্তার করা হয়। তিনি শিবিরের সাভার পৌরসভা কমিটির নির্বাহী সদস্য। তার বাড়ি নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলার দক্ষিণ নয়নপুর গ্রামে। সাভার মডেল থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) শাহাদাৎ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শিমুলতলা বাস স্ট্যান্ডে ভোর ৬টার দিকে গাছের বড় টুকরো ফেলে মহাসড়ক অবরোধ করার চেষ্টা করে সাঈদ। এ সময় তাকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। তিনি জানান, ভ্রাম্যমাণ আদালতে খবর পাঠানো হয়েছে। এরপর তাকে বিচারের আওতায় আনা হবে। তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি বাতিলের পরিকল্পনার প্রতিবাদে ৫ জুন দিনব্যাপী হরতালের পর এবার রোব ও সোমবার ৩৬ ঘণ্টার হরতাল ডেকেছে বিএনপি-জামায়াত। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/১১২৫ ঘ.