চাঁদপুর, জুন ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার ১০টি ইউনিয়নের সাতটিতে চেয়ারম্যান পদে বিএনপি সমর্থিতরা জয়ী হয়েছে। তিনটি ইউনিয়নে চেয়ারম্যান হয়েছে আওয়ামী লীগের নেতারা।
রোববার দিনভর নির্বাচনের পর এ ফলাফল ঘোষণা করা হয় বলে উপজেলা নির্বাচন কর্মকর্তা বিকাশ চন্দ্র দে সাংবাদিকদের জানিয়েছেন।
চেয়ারম্যান পদে বিএনপি সমর্থিত বিজয়ীরা হলেন- বাকিলা ইউনিয়নে মো. মিজানুর রহমান, কালচোঁ উত্তর ইউনিয়নে দিলদার হোসেন কিসলু, হাজীগঞ্জ সদর ইউনিয়নে মামুনুর রহমান মজুমদার, বড়কুল পশ্চিম ইউনিয়নে মো. মহিউদ্দিন মুন্সী, গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়নে আলী আকবর শেখ, গন্ধর্ব্যপুর দক্ষিণ ইউনিয়নে মো. বিল্লাল হোসেন ও হাটিলা পশ্চিম ইউনিয়নে ইমাম হোসেন লিটন।
আওয়ামী লীগ সমর্থিত বিজয়ীরা হলেন- কালচোঁ দক্ষিণ ইউনিয়নে আবু নাছের মিন্টু পাটওয়ারী, হাটিলা পূর্ব ইউনিয়নে সোহরাব হোসেন মিয়াজী ও রাজারগাঁও ইউনিয়নে মো. আব্দুল হাদি মিয়া।
বড়কুল পূর্ব ইউনিয়নের বেলচোঁ কেন্দ্রের ব্যালট বাক্সসহ প্রয়োজনীয় মালামাল না পৌঁছানোয় এ ইউনিয়নের ফলাফল স্থগিত রাখা হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা লিয়াকত আলী।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/০৯১০ ঘ.
bdnews24