২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সুপ্রিম কোর্টের ফটক থেকে আইনজীবীসহ আটক ৪

হরতালে পুলিশকে 'হেনস্তা' ও সাধারণ যাত্রীকে চলাচলে বাধা দেওয়ার অভিযোগে আইনজীবীসহ চারজনকে আটক করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jun 2011, 11:29 AM

Updated : 24 Aug 2022, 03:17 PM

ঢাকা, জুন ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হরতালে পুলিশকে 'হেনস্তা' ও সাধারণ যাত্রীকে চলাচলে বাধা দেওয়ার অভিযোগে আইনজীবীসহ চারজনকে আটক করেছে পুলিশ। শাহবাগ থানার কর্তব্যরত কর্মকর্তা এএসএম মাসুদুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, পুলিশ গোলাম রব্বানী, শহিদ ইউ আহমেদ, শরিফ ইউ আহমেদ ও দেলোয়ার খলিফা নামে চার ব্যক্তিকে আটক করেছে। আটকদের মধ্যে গোলাম রব্বানী নিজেকে আইনজীবী হিসাবে পরিচয় দিয়েছেন বলে জানান তিনি। রোববার দুপুর ২টার দিকে সুপ্রিম কোর্টের মাজার গেটের সামনে থেকে তাদের আটক করা হয়। পুলিশের রমনা জোনের সহকারি উপ-কমিশনার (এডিসি) সৈয়দ নুরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সুপ্রিম কোর্টের মূল ফটকে সকাল ১২টার দিকে পুলিশকে হেনস্তা ও বদিউল আলম বাদশা নামে এক আইনজীবীকে চলাচলে বাধা দেওয়ার কারণে তাদেরকে আটক করা হয়। বাদশা গাড়িতে করে সুপ্রিম কোর্টের মূল গেইট দিয়ে প্রবেশের সময় সেখানে বিক্ষোভরত হরতাল সমর্থকরা তাকে বাধা দেয় বলে জানান নুরুল ইসলাম। জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের দপ্তর সম্পাদক ব্যারিস্টার রাগিব রউফ চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পুলিশ স্বেচ্ছাসেবক দলের উপ-আইন সম্পাদক শরিফ ইউ আহমেদ, নয়ন বাঙালি ও শামীম আকন্দ নামে আমাদের তিন আইনজীবীকে আটক করেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/পিডি/১৭৩০ ঘ.