২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারায়ণগঞ্জে ২ জন খুন

নারায়ণগঞ্জের রূপগঞ্জ ও আড়াইহাজার উপজেলায় পৃথক ঘটনায় দুই জনকে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jun 2011, 07:49 AM

Updated : 24 Aug 2022, 03:17 PM

নারায়ণগঞ্জ, জুন ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারায়ণগঞ্জের রূপগঞ্জ ও আড়াইহাজার উপজেলায় পৃথক ঘটনায় দুই জনকে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার রাতে এ হত্যাকাণ্ড ঘটে। নিহতরা হলেন- রূপগঞ্জ উপজেলার কায়েতপাড়া এলাকার আব্দুল হান্নান ও আড়াইহাজার উপজেলার মর্দাসাদি গ্রামের সামছুউদ্দিন। হান্নানের চাচা বরকতউল্লাহ মিয়া জানান, শুক্রবার রাতে হান্নানকে অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তি বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। এরপর আর হান্নান বাড়ি ফেরেনি। শনিবার ভোরে স্থানীয় এক জমি থেকে তার লাশ উদ্ধার করা হয়। রূপগঞ্জ থানার ওসি মো. ফোরকান শিকদার জানান, দুর্বৃত্তরা হান্নানকে কুপিয়ে হত্যার পর চোখ উপড়ে ফেলেছে। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান তিনি। আড়াইহাজার থানার ওসি সৈয়দ নজরুল ইসলাম জানান, মাছ ব্যবসায়ী সামছুউদ্দিনকে শুক্রবার রাতে মোবাইল ফোনে কে বা কারা ডেকে নিয়ে যায়। দুর্বৃত্তরা তাকে এলোপাতাড়ি কুপিয়ে একটি জমিতে ফেলে রাখে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় ভোরে তার মৃত্যু হয়। ময়না তদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/১৩৪৫ ঘ.