চট্টগ্রাম, জুন ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামের ফটিকছড়ি থেকে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে র্যাব সদস্যরা।
এর মধ্যে রয়েছে- দেশে তৈরি দুটি একনলা বন্দুক, সাত রাউন্ড কার্তুজ, দুটি চাপাতি, চারটি ছুরি ও একটি দা।
তবে এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা যায়নি।
বৃহস্পতিবার রাতে র্যাব-৭ এর একটি দল ফটিকছড়ি উপজেলার পাইন্দং ইউনিয়নের শ্বেতকুয়া গ্রামের মাজার গেট এলাকা থেকে এসব অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করে।
শুক্রবার র্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
ওই সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, কিছু সন্ত্রাসী ফটিকছড়ির শ্বেতকুয়া মাজার গেটে অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়।
র্যাবের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা পালিয়ে গেলে পরিত্যক্ত অবস্থায় এসব অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়।
এছাড়া র্যাবের পৃথক একটি দল নগরীর পতেঙ্গা থানাধীন নেভাল একাডেমি সংলগ্ন এয়ারপোর্ট রোড থেকে ১২১ ক্যান বিয়ার এবং ছয় বোতল বিদেশি মদ উদ্ধার করেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এইচএ/১৮০০ ঘ.
bdnews24