২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জে ট্রাক থেকে ২ ভাইয়ের লাশ উদ্ধার

সিরাজগঞ্জের সলঙ্গা থানায় ট্রাকের কেবিন থেকে চালকসহ দুই ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jun 2011, 09:56 AM

Updated : 24 Aug 2022, 03:16 PM

সিরাজগঞ্জ, জুন ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিরাজগঞ্জের সলঙ্গা থানায় ট্রাকের কেবিন থেকে চালকসহ দুই ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। তারা হলেন- ট্রাক চালক মজনু মিয়া (৪০) ও রিয়াজুল ইসলাম। পুলিশ জানিয়েছে, নিহত দুইজন আপন ভাই। তাদের বাড়ি উলিপুর উপজেলার শ্রী বল্লবপুর গ্রামে। বাবার নাম বদিউজ্জামান। সলঙ্গা থানার উপ-পরিদর্শক (এসআই) ফজলুল করিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বৃহস্পতিবার সারাদিন ট্রাকটি ওই স্থানে দাঁড়িয়ে ছিলো। স্থানীয়রা সন্ধ্যায় কাউকে দেখতে না পেয়ে ট্রাকের ভেতর উঁকি দেয়। এ সময় কেবিনে দুই জনকে বঁাঁধা অবস্থায় পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে পুলিশ রাত সাড়ে ১১টার দিকে হাত-পা বাঁধা ও মুখে টেপ লাগানো অবস্থায় লাশ দুটি উদ্ধার করে। মঙ্গলবার চট্টগ্রাম থেকে গম বোঝাই করে ট্রাকটি কুড়িগ্রামে যাচ্ছিলো। পথে ডাকাত দল চালক ও সহকারীকে হত্যা করে গম লুট করে ট্রাকটি ফেলে রেখে গেছে বলে পুলিশ ধারণা করছে। এ ঘটনায় সলঙ্গা থানায় মামলা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এএল/১৫৪৭ ঘ.