২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

১০ হাজার ইয়াবা বড়ি উদ্ধার, গ্রেপ্তার ৬

কক্সবাজারের চকরিয়ায় দুই দফা অভিযান চালিয়ে ১০ হাজার ৬০০টি ইয়াবা বড়ি উদ্ধার করেছে র‌্যাব। ইয়াবা পাচারে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে ছয় জনকে। জব্দ করা হয়েছে তাদের ব্যবহার করা দুটি গাড়ি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jun 2011, 02:50 PM

Updated : 24 Aug 2022, 03:15 PM

কক্সবাজার, জুন ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কক্সবাজারের চকরিয়ায় দুই দফা অভিযান চালিয়ে ১০ হাজার ৬০০টি ইয়াবা বড়ি উদ্ধার করেছে র‌্যাব। ইয়াবা পাচারে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে ছয় জনকে। জব্দ করা হয়েছে তাদের ব্যবহার করা দুটি গাড়ি। ডুলাহাজারা সাফারি পার্কের কাছে এবং কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের পূর্ব নাপিতখালী এলাকায় বুধবার এ অভিযান চালানো হয় বলে র‌্যাব-৭ এর সহকারী পরিচালক, সহকারী পুলিশ সুপার (এএসপি) এমএম নূরুল হুদা সাংবাদিকদের জানিয়েছেন। গ্রেপ্তারকৃতরা হলেন- টেকনাফ উপজেলার লেদা উত্তরপাড়া এলাকার ওয়াহেদুল কাদের (২৮), দক্ষিণ লেদা গ্রামের হামিদ হোসেন (২৮), উখিয়া উপজেলার রাজাপালং কাশিয়াদি এলাকার মুক্তার আহমদ (২৩), নড়াইল জেলার কালিয়া উপজেলার বাবুপুর এলাকার ইকবাল হোসেন (২৫), একই উপজেলার চাঁদপুর এলাকার জসিম উদ্দিন (৩০) এবং নড়াইল সদর এলাকার বড়মিয়া পাড়ার জুয়েল রানা (৩০)। এদের প্রথম তিন জনকে ডুলাহাজারা সাফারি পার্ক এলাকা থেকে এবং অন্য তিন জনকে নাপিতখালী এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। র‌্যাব বলছে, তারা সবাই ইয়াবা বিক্রির সঙ্গে জড়িত। র‌্যাব কর্মকর্তা নুরুল হুদা বলেন, কয়েকজন ইয়াবা ব্যবসায়ীর রামু থেকে কক্সবাজার আসার খবর পেয়ে বুধবার বিকালে কক্সবাজারগামী একটি মাইক্রোবাসে তল্লাশি চালানো হয়। মাইক্রোবাসের পেছনের ডানদিকের চাকায় সুতা দিয়ে ১০ হাজার ইয়াবা ট্যাবলেট বাঁধা ছিলো। ওই মাইক্রোবাস থেকে চালক ওয়াহেদুল, আরোহী হামিদ ও মুক্তারকে গ্রেপ্তার করা হয়। তাদের কক্সবাজার মডেল থানায় তুলে দিয়েছে র‌্যাব। র‌্যাবের চকরিয়া ফাঁড়ির আরেকটি দল বিকাল সাড়ে ৫টায় ডুলাহাজারা সাফারি পার্কের সামনে একটি প্রাইভেট কারে তল্লাশি চালিয়ে ৬০০টি ইয়াবা বড়ি উদ্ধার করে বলে এএসআই নূরুল হুদা জানান। ওই কারের চালক ইকবাল, আরোহী জসিম ও জুয়েলকে ওই সময় গ্রেপ্তার করা হয়। তিনজনকে চকরিয়া থানায় সোপর্দ করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/২০৪০ ঘ.