২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শাহজাদপুরে সড়ক দুর্ঘটনায় ২ জনের মৃত্যু

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় সড়ক দুর্ঘটনায় দুই জনের মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jun 2011, 01:56 PM

Updated : 24 Aug 2022, 03:15 PM

সিরাজগঞ্জ, জুন ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় সড়ক দুর্ঘটনায় দুই জনের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন উপজেলার কায়েমপুর ইউনিয়নের সরাতৈল গ্রামের আব্দুল হামিদ খন্দকারের ছেলে কোরবান আলী (২৬) এবং আজাদ আলীর ছেলে সাদ্দাম হোসেন (২২)। শাহজাদপুর উপজেলার হাটিকুমরুল হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল আজিজ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, কোরবান ও সাদ্দাম বুধবার মধ্যরাতে নির্বাচনী প্রচার কাজে মটর সাইকেলযোগে উল্লাপাড়ায় যাচ্ছিলেন। রাত সাড়ে ৩টার দিকে তারা তালগাছি কবরস্থানের কাছে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী একটি গাড়ির নিচে চাপা পড়েন। পুলিশ ঘটনাস্থল থেকে দুজনের লাশ উদ্ধার করে। এসআই বলেন, গাড়িটিকে সনাক্ত করা করা সম্ভব হয়নি। দুজনের মৃতদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএইচ/কেএমএস/১৯৫৬ ঘ.