২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'মন্ত্রী-সাংসদ ও বিচারপতিদেরও আয়কর দিতে হবে'

প্রধানমন্ত্রী, স্পিকার, মন্ত্রিপরিষদের সদস্য, সংসদ সদস্য ও বিচারকদের আয়ের ক্ষেত্রে করমুক্ত সুবিধা প্রত্যাহারের প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jun 2011, 12:36 PM

Updated : 24 Aug 2022, 03:15 PM

ঢাকা, জুন ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রধানমন্ত্রী, স্পিকার, মন্ত্রিপরিষদের সদস্য, সংসদ সদস্য ও বিচারকদের আয়ের ক্ষেত্রে করমুক্ত সুবিধা প্রত্যাহারের প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০১১-১২ অর্থ বছরের এই বাজেট প্রস্তাব উপস্থাপন করেন তিনি। বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী বলেন, বর্তমানে প্রধানমন্ত্রী, স্পিকার, মন্ত্রিপরিষদ ও জাতীয় সংসদের সদস্য এবং উচ্চ আদালতের বিচারকদের বেতন আয়করমুক্ত। এই সুবিধা বৈষম্যমূলক হওয়ায় বিভিন্ন মহলে এর যৌক্তিকতা নিয়ে প্রশ্ন উঠেছে। পাশাপাশি সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দেওয়া আয়কর সরকারের কাছ থেকে ফেরত নেওয়া নিয়েও প্রশ্ন তোলা হয়। মন্ত্রী বলেন, "এতে সরকারি ও বেসরকারি কর্মচারীদের মধ্যে কর আরোপের সমতার নীতি বিঘি