ঢাকা, জুন ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- র্যাবের গুলিতে পা হারানো লিমন হোসেনকে রাজধানীর ধানমণ্ডির গণস্বাস্থ্য নগর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে জাতীয় পুনর্বাসন প্রতিষ্ঠান ও অর্থোপেডিক হাসপাতাল (পঙ্গু হাসপাতাল) থেকে লিমনকে গণস্বাস্থ্য হাসপাতালে ভর্তি করা হয় বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডকটমকে জানিয়েছেন তার বাবা তোফাজ্জাল হোসেন।
গণস্বাস্থ্য হাসপাতালের ফিজিওথেরাপি বিভাগের রেজিস্ট্রার ডা. আলাউদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডকটমকে জানান, এখানে লিমনকে ফিজিওথেরাপি দেওয়া হবে।
"লিমন এই হাসপাতালে দুই-তিন সপ্তাহ চিকিৎসা দেওয়া হবে।"
লিমনের বাবা জানান, লিমনকে এক মাস পর আবার পঙ্গু হাসপাতালে যেতে বলেছেন চিকিৎসক।
ঝালকাঠীর রাজাপুর উপজেলার জমাদ্দারহাটে গত ২৩ মার্চ রাতে গুলিবিদ্ধ হন লিমন। এতে তার বাম পা কেটে ফেলতে হয়েছে। লিমনের দাবি, র্যাব ধরে নিয়ে তাকে গুলি করেছে।
২৫ মার্চ রাতে লিমনকে পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়।
ওই ঘটনায় লিমনের বিরুদ্ধে দুটি মামলা করে র্যাব। পরে র্যাবের ছয় সদস্যের বিরুদ্ধে হত্যা মামলা করেন লিমনের মা হেনোয়ারা বেগম।
লিমনের ঘটনাটি নিয়ে মানবাধিকার সংগঠনগুলোসহ বিভিন্ন মহল সমালোচনা তুললে তদন্ত কমিটি করে সরকার। সেই কমিটি গত ৬ জুন প্রতিবেদন জমা দিয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এলএইচ/আরএ/১৭০৬ ঘ.
bdnews24