টাঙ্গাইল, জুন ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- টাঙ্গাইলের বাসাইল উপজেলায় যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে। আহত হয়েছে অন্তত ১০ জন।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার গুল্লা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
নিহত রাজীব (২৫) বাসাইল পূর্বপাড়ার মো. শাজাহানের ছেলে।
হাইওয়ে পুলিশের গোড়াই ফাঁড়ির সার্জেন্ট জামাল উদ্দিন সাংবাদিকদের জানান, বাসটি টাঙ্গাইল থেকে গাজীপুর যাচ্ছিলো। পথে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে ঘটনাস্থলেই রাজীবের মৃত্যু হয়।
আহতদের টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/আরএ/১৫২১ ঘ.
bdnews24