২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

গোপালপুরে আ. লীগের ৪ চেয়ারম্যান, বিএনপির ৩

টাঙ্গাইলের গোপালপুর উপজেলার সাতটি ইউনিয়নের মধ্যে আওয়ামী লীগ সমর্থিত চার জন এবং বিএনপি সমর্থিত তিন জন চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jun 2011, 10:41 AM

Updated : 24 Aug 2022, 03:15 PM

টাঙ্গাইল, জুন ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- টাঙ্গাইলের গোপালপুর উপজেলার সাতটি ইউনিয়নের মধ্যে আওয়ামী লীগ সমর্থিত চার জন এবং বিএনপি সমর্থিত তিন জন চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন। মঙ্গলবার ভোটগ্রহণ শেষে রাতে ফল ঘোষণা করা হয়। আওয়ামী লীগ থেকে বিজয়ীরা হলেন- ঝাওয়াইলে খাইরুল ইসলাম, নগদা শিমলায় মো. হোসেন আলী, ধোপাকান্দিতে সিরাজুল ইসলাম ও মির্জাপুরে হালিমুজ্জামান তালুকদার। বিএনপি থেকে বিজয়ীরা হলেন- হেমনগরে হাফিজুর রহমান, হাদিরায় আব্বাস উদ্দিন রশিদ মৌলভী ও আলমনগরে হামিদুল হক বল্টু চৌধুরী। গত ৩১ মে থেকে এ নির্বাচন শুরু হয়েছে। আগামী ৫ জুলাই পর্যন্ত দেশের ৫৭টি জেলার ৪১৪ উপজেলার ৩ হাজার ৮১৩টি ইউনিয়ন পরিষদে নির্বাচন হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/১৬৩০ ঘ.