২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রাণিসম্পদ খাত: সহায়তা দিতে চায় ওআইই

প্রাণিসম্পদ খাতে খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) কারিগরি ও আর্থিক সহায়তা পাওয়ার পথ সহজ করতে বাংলাদেশকে সহযোগিতা করতে চায় প্রাণিস্বাস্থ্য সম্পর্কিত বিশ্ব সংস্থা (ওআইই)। এজন্য সংস্থাটি বাংলাদেশের কাছে সুনির্দিষ্ট প্রস্তাব চেয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jun 2011, 04:32 AM

Updated : 24 Aug 2022, 03:15 PM

মহসীনুল করিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম জ্যেষ্ঠ প্রতিবেদক ঢাকা, জুন ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রাণিসম্পদ খাতে খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) কারিগরি ও আর্থিক সহায়তা পাওয়ার পথ সহজ করতে বাংলাদেশকে সহযোগিতা করতে চায় প্রাণিস্বাস্থ্য সম্পর্কিত বিশ্ব সংস্থা (ওআইই)। এজন্য সংস্থাটি বাংলাদেশের কাছে সুনির্দিষ্ট প্রস্তাব চেয়েছে। মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ওআইই'র বার্ষিক সভায় বাংলাদেশের প্রাণিসম্পদ খাত ও প্রাণিস্বাস্থ্য সুরক্ষায় সহায়তা চেয়েছিলাম। জবাবে সংস্থাটি বাংলাদেশের কাছে সুনির্দিষ্ট প্রস্তাব চেয়েছে।" ওআইই একটি কারিগরি সংস্থা। এর সরাসরি সহায়তা দেওয়ার সুযোগ না থাকলেও কোনো বিষয়ে সুপারিশ করা হলে জাতিসংঘের এফএও'র সহায়তা পাওয়া সহজ ও দ্রুত হয়। গত ২২ থেকে ২৬ মে পর্যন্ত প্যারিসে ওই বার্ষিক সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশসহ প্রাণিস্বাস্থ্য খাতে ঝুঁকির মধ্যে রয়েছে এমন ১৫৭টি দেশ ওই সম্মেলনে যোগ দেয়। বাংলাদেশ অ্যানথ্রাক্স, এফএমডি, অ্যাভিয়ান ইনফ্লুয়েঞ্জা (বার্ড ফ্লু) ও পিপিআর রোগের সংক্রমণের কথা তুলে ধরে লতিফ বিশ্বাস বলেন, এ থেকে মুক্তিতে আন্তর্জাতিক সংস্থার সহায়তা প্রয়োজন। "আমাদের ডাকে সাড়া দিয়ে রোগ প্রতিরোধক ওষুধ ও টিকা উৎপাদন এবং গবেষণাগার আধুনিকায়নে কারিগরি ও আর্থিক সহায়তার জন্য সুনির্দিষ্ট প্রস্তাব চেয়েছে ওআইই।" দ্রুততম সময়ে প্রস্তাব পাঠানো হবে বলেও জানান তিনি। বাংলাদেশ ইতোমধ্যে মৎস্য খাতের জন্য আধুনিক গবেষণা ও পরীক্ষাগার স্থাপন করেছে। প্রাণিসম্পদ খাতে আধুনিক গবেষণাগার স্থাপন সম্ভব হলে এ দু'টি খাতই আরো এগিয়ে যাবে বলে আশা প্রকাশ করেন মন্ত্রী। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এএল/এমআই/১০৩০ ঘ.