২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজবাড়ীতে ধর্ষণ মামলায় একজনের যাবজ্জীবন

ধর্ষণ মামলায় একজনকে যাবজ্জীবন কারাদ- দিয়েছে রাজবাড়ীর একটি আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jun 2011, 04:05 PM

Updated : 24 Aug 2022, 03:14 PM

রাজবাড়ীম জুন ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ধর্ষণ মামলায় একজনকে যাবজ্জীবন কারাদ- দিয়েছে রাজবাড়ীর একটি আদালত। এছাড়া দ-িতকে ৪০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো একবছর সশ্রম কারাভোগ করতে হবে। মঙ্গলবার অতিরিক্ত দায়রা জজ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. ইসমাইল হোসেন এ রায় দেন। দ-িত মো. হাবিবুর রহমান খান বুশের বাড়ি বালিয়াকান্দি উজেলার দড়িপাড়া গ্রামে। মামলার নথি থেকে জানা যায়, ২০০৮ সালের ১৪ জুন দড়িপাড়া গ্রামের একটি মেয়েকে ধর্ষণ করার অভিযোগে তিনজনের বিরুদ্ধে মামলা হয় আদালতে। মামলায় পাঁচজন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ ও কাগজপত্র পর্যালোচনা শেষে বাকি দু'জনকে বেকসুর খালাস দেওয়া হয়। সাজা হয় হাবিবুর রহমানের। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২১৫৬ ঘ.