গাইবান্ধা, জুন ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার বোয়ালিয়া গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন।
এ সময় ১০ জন আহত হয়। পুলিশ এ ঘটনায় ৩ জনকে গ্রেপ্তার করেছে।
নিহত ব্যক্তির নাম রুহুল আমিন পুটু (৫৫)। তিনি নৌবাহিনীর সাবেক সদস্য।
গ্রেপ্তারকৃতরা হলো টিপু মিয়া (৪৫), টুকু সরকার (৪৮) ও নাদু শেখ (৪০)।
গোবিন্দগঞ্জ থানার ওসি আবু আক্কাস প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানান, বোয়ালিয়া গ্রামের জাফু মিয়া এবং রুহুল আমিনের পরিবারের মধ্যে ৩১ শতক জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। ইতিপূর্বে তাদের মধ্যে আরো দুবার সংঘর্ষ বাঁধে। রুহুল আমিন দুবারই জাফু মিয়ার বিরুদ্ধে গোবিন্দগঞ্জ থানায় দু'টি মামলা করেন। জাফু মিয়া মামলা দুটি প্রত্যাহার করার জন্য রুহুল আমিনকে একাধিকবার হুমকি দেয়।
তিনি আরো জানান, পুলিশ স
bdnews24