২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিনিয়োগ বোর্ডে নতুন সদস্য

বিনিয়োগ বোর্ডের নির্বাহী সদস্যসহ প্রশাসনের বিভিন্ন পদে বেশ কিছু চুক্তিভিত্তিক ও প্রেষণে নিয়োগ দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jun 2011, 12:51 PM

Updated : 24 Aug 2022, 03:14 PM

ঢাকা, জুন ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিনিয়োগ বোর্ডের নির্বাহী সদস্যসহ প্রশাসনের বিভিন্ন পদে বেশ কিছু চুক্তিভিত্তিক ও প্রেষণে নিয়োগ দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। মঙ্গলবার এসব নিয়োগ ও প্রত্যাহারের আদেশ জারি করা হয়। এদের মধ্যে চট্টগ্রাম সীতাকুণ্ডের গোপ্তাখালী গ্রামের আহমেদ নাসিরউদ্দিন মাহমুদকে বিনিয়োগ বোর্ডের নির্বাহী সদস্য পদে তিন বছরের জন্য চুক্তিতে নিয়োগ করা হয়েছে। যুগ্ম-সচিবের পদমর্যাদায় তাকে ওই পদে নিয়োগ দেওয়া হয়েছে। এজন্য তাকে সব সংগঠন বা প্রতিষ্ঠানের সঙ্গে সম্পর্ক ত্যাগ করতে হবে। রাজউক উত্তরা মডেল কলেজের অধ্যক্ষ পদে প্রেষণে নিয়োগ পেয়েছেন সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল মোসলেহ উদ্দিন ভূঞা। সেনা কর্মকর্তা মেজর সাব্বির আহমেদকে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই) অধিদপ্তরের উপ-পরিচালক নিয়োগ করা হয়েছে। এই পদে প্রেষণে কর্মরত সেনা কর্মকর্তা মেজর তালুকদার মুহাম্মদ শাহেদুল হককে প্রত্যাহার করে মূল কর্মস্থলে প্রত্যর্পণ করা হয়েছে। বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস-এ প্রেষণে নিয়োগের জন্য সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল মুহাম্মদ ইরশাদ হোসেন, মেজর আকরাম সাঈদ, মেজর শোয়ায়েব উদ্দিন এবং মেজর মুন্সী মাহবুবুর রহমানকে শিক্ষা মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে। মেজর শেখ মোহাম্মদ মহিউদ্দিন মোহাম্মদপুর মডেল স্কুল অ্যান্ড কলেজে অধ্যক্ষ পদে প্রেষণে নিয়োগ পেয়েছেন। ওই পদে কর্মরত লেফটেন্যান্ট কর্নেল মোস্তাফিজুর রহমানকে প্রত্যাহার করে তার চাকরি সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করা হয়েছে। ঢাকা সিটি করপোরেশনের যান্ত্রিক সার্কেলের তত্ত্ববধায়ক প্রকৌশলী পদে লেফটেন্যান্ট কর্নেল এআর মোহাম্মদ পারভেজ মজুমদারকে প্রেষণে নিয়োগ করা হয়েছে। ওই পদে প্রেষণে কর্মরত লেফটেন্যান্ট কর্নেল শামীম আহমেদকে মূল কর্মস্থলে ফেরত পাঠানোর জন্য তার চাকরি সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/আরএ/১৮৪২ ঘ.