২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফুলগাজীতে বোমা বিষ্ফোরণে ইউপি চেয়ারম্যান প্রার্থী জড়িত

ফেনীর ফুলগাজীতে বোমা তৈরির সময় বিষ্ফোরণে হতাহতের ঘটনায় এক ইউপি চেয়ারম্যান প্রার্থীর জড়িত থাকার বিষয়ে নিশ্চিত হয়েছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jun 2011, 12:16 PM

Updated : 24 Aug 2022, 03:14 PM

ফেনী, জুন ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-ফেনীর ফুলগাজীতে বোমা তৈরির সময় বিষ্ফোরণে হতাহতের ঘটনায় এক ইউপি চেয়ারম্যান প্রার্থীর জড়িত থাকার বিষয়ে নিশ্চিত হয়েছে পুলিশ। তবে তদন্তের স্বার্থে পুলিশ এ সংক্রান্ত কোন তথ্য প্রকাশ করছে না। ফেনীর পুলিশ সুপার পরিতোষ ঘোষ এ তথ্য জানান। পুলিশের একাধিক সূত্র জানায়, এক চেয়ারম্যান প্রার্থী রোববার রাতে ফেনী থেকে বাদশা ও আবু তাহেরসহ ৫জনকে বোমা তৈরির জন্য ফুলগাজী নিয়ে যায়। রোববার ভোররাতে উত্তর জামমুড়া গ্রামে মজুমদার বাড়ির একটি ঘরের সামনে বসে বোমা তৈরি করার সময় বিস্ফোরণে একজন নিহত ও চারজন আহত হওয়ার ঘটনা ঘটে। পুলিশ জানায়, বাদশা ও আবু তাহের ছাড়াও এ ঘটনায় আরো ৩ জন আহত হয়ে অজ্ঞাত স্থানে চিকিৎসা নিচ্ছে। তাদের গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে পুলিশ। এ ঘটনার সাথে জড়িতদের আটক করতে সোমবার রাতভর আনন্দপুর, দরবারপুর ও মুন্সীরহাটসহ বিভিন্ন গ্রামে অভিযান চালায় র‌্যাব ও পুলিশ। ফেনীর সহকারী পুলিশ সুপার (সার্কেল) মো. ইয়াকুব আলী মিয়া জানান, মঙ্গলবার উপজেলার ৬টি ইউনিয়নে ভোটগ্রহণকে কেন্দ্র করে পুলিশ কড়া নিরাপত্তা ব্যবস্থা করে। পুলিশের একাধিক দল টহলে ছিল। শান্তিপূর্ণভাবেই ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। তিনি বলেন, নির্বাচনকে কেন্দ্র করে এই বোমা তৈরি করা হচ্ছিল সে ব্যাপারে পুলিশ অনেকটা নিশ্চিত। এ ব্যাপারে নিহত বাদশার স্ত্রী মুন্নী আক্তার মামলা করেছেন বলে জানায় পুলিশ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/কেএমএস/১৮১৯ ঘ.