রাজশাহী, জুন ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজশাহী নগরীর ছোটবনগ্রাম এলাকায় ট্রাকের ধাক্কায় এক শিশুর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত শিশু শাহানা (৫) একই এলাকার শাহাজ উদ্দিনের মেয়ে।
বোয়ালিয়া মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলম জানান, রাস্তা পার হওয়ার সময় বালুবোঝাই একটি ট্রাক শাহানাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
লাশ ময়না তদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/আরএ/১৩৫৮ ঘ.
bdnews24