২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নরসিংদীতে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ২

নরসিংদীর সদর উপজেলায় বাস ও ট্রাকের সংঘর্ষে দুই জন নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত ২০ জন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jun 2011, 07:16 AM

Updated : 24 Aug 2022, 03:14 PM

নরসিংদী, জুন ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নরসিংদীর সদর উপজেলায় বাস ও ট্রাকের সংঘর্ষে দুই জন নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত ২০ জন। মঙ্গলবার সকালে ঢাকা-সিলেট সড়কের শিবপুর উপজেলার কুন্দারপাড়ায় এ ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে। নরসিংদী হাইওয়ে পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) অমিত সূত্রধর সাংবাদিকদের জানান, সোহাগ পরিবহনের একটি বাসকে পেছন থেকে আসা একটি ট্রাক পাশ কাটাতে চাইলে এক পর্যায়ে ট্রাকের ধাক্কায় বাসটি ছিটকে পাশের খালে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই শাহ আলম (২৭) ও অজ্ঞাত পরিচয় এক যুবক নিহত হয়। আহত হয় অন্তত ২০ যাত্রী। তাদের নরসিংদী জেলা সদর হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে শিবপুর থানায় মামলা হয়েছে বলে জানান এএসআই। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/আরএ/১৩০৮ ঘ.