ঢাকা, জুন ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নিষিদ্ধ সংগঠন হিযবুত তাহরীরের ২৭ জন সদস্যকে গাজীপুর থেকে গ্রেপ্তার করেছে র্যাব।
রোববার বিকালে কালীগঞ্জ উপজেলার বড় কাউহাট গ্রাম থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
র্যাব জানিয়েছে, তাদের কাছ থেকে বিপুল সংখ্যক জিহাদি বই ও লিফলেট পাওয়া গেছে।
এরমধ্যে রয়েছে- ২৮টি পোস্টার, ১৬০টি লিফলেট, ১৩টি ম্যাগাজিন, একটি জিহাদী বই ও জাতীয় নারী নীতিমালা/২০১১ বাতিল সংক্রান্ত ১০টি সংবাদ বিজ্ঞপ্তি।
র্যাব-১ এর উপপরিচালক আইনুল মোর্শেদ খান পাঠান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নিষিদ্ধ সংগঠনটির সদস্যরা তখন সভা করছিলো।
এদিকে সোমবার দুপুরে র্যাব-১ এর কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে জানানো হয়, আটকদের মধ্যে ৭ জনের বিরুদ্ধে ঢাকার বিভিন্ন থানায় মামলা হয়েছে।
মো. তানভীর আহমদের বিরুদ্ধে উত্তরা ও পল্টন থানায় সন্ত্রাস বিরোধী ও বিস্ফেরোক দ্রব্য আইনে, মো. আফসার উদ্দিন ফরিদের বিরুদ্ধে পল্টন থানায় সন্ত্রাস বিরোধী আইনে, সাইদুর রহমান রাজীবের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী ও বিস্ফেরোক দ্রব্য আইনে উত্তরা থানায়, তুষারের বিরুদ্ধে দক্ষিণ খান থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে, শেখ ফরিদ বাবুর বিরুদ্ধে পল্টন থানায় সন্ত্রাস বিরোধী আইনে এবং মো. হারুন-উর-রশীদের বিরুদ্ধে উত্তরা থানায় সন্ত্রাসী বিরোধী আইনে মামলা রয়েছে।
জঙ্গি তৎপরতার অভিযোগ ওঠার পর দুই বছর আগে হিযবুত তাহরীর নিষিদ্ধ করে সরকার। তবে স
bdnews24