ঢাকা, জুন ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মালয়েশিয়ায় অবৈধ হয়ে পড়া তিন লাখ বাংলাদেশির বৈধতার প্রক্রিয়া শুরু হচ্ছে আগামী সপ্তাহে।
প্রবাসী কল্যাণমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন সোমবার জানিয়েছেন, অবৈধ হয়ে পড়া ওই বাংলাদেশিদের বৈধতা দিতে তালিকাভুক্তির জন্য নিবন্ধনে আগামী সপ্তাহে বিজ্ঞপ্তি দেবে মালয়েশিয়া সরকার।
"নিবন্ধনের পর এসব কর্মীকে স্থানীয়ভাবে কার্ড দেওয়া হবে। ছয় মাসের মধ্যে তাদের জন্য বাংলাদেশ থেকে মেশিন রিডেবল পাসপোর্ট (এমআরপি) ইস্যু করে পাঠানো হবে।"
সরকার বৈধ পাসপোর্ট ইস্যু করার পর মালয়েশিয়ার সরকার তাদের বৈধতা দেবে- এ কথা জানিয়ে প্রবাসী কল্যাণমন্ত্রী বলেন, এ ব্যাপারে দেশটির সরকারের সঙ্গে বাংলাদেশ সরকারের আলোচনা হচ্ছে।
সোমবার বিকেলে সচিবালয়ে নিজ কার্যালয়ে এক সংক্ষিপ্ত সংবাদ ব্রিফিংয়ে এসব কথা বলেন মন্ত্রী মোশাররফ হোসেন। প্রবাসী কল্যাণ সচিব জাফর আহমদ খান ও যুগ্ম-সচিব শামসুন নাহার এ সময় উপস্থিত ছিলেন।
মোশাররফ হোসেন বলেন, মালয়েশিয়া তিন মাসের মধ্যে পাসপোর্ট দেওয়ার কথা বলেছিল। তিন মাসের মধ্যে এমআরপি ইস্যু করা কোনোভাবেই সম্ভব নয়।
"এজন্য তাদের বলা হয়েছে, তিন মাসের মধ্যে চাইলে আগের পাসপোর্টগুলোই নবায়ন করে দেওয়া হবে। এক্ষেত্রে ১০ বছর আগের পাসপোর্টও নবায়নের সুযোগ দিতে হবে।"
মালয়েশিয়ায় বাংলাদেশিদের বৈধ হওয়ার এ সুযোগের যেন অপব্যবহার না হয় সেজন্য সতর্ক থাকার আহ্বান জানান মন্ত্রী।
আরব আমিরাতে বাংলাদেশি নিয়োগ
সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশি কর্মী নিয়োগ প্রসঙ্গে খন্দকার মোশাররফ বলেন, দেশটির বৈদেশিক বাণিজ্য বিষয়ক মন্ত্রী বর্তমানে বাংলাদেশ সফরে রয়েছেন। তিনি দুই দেশের মধ্যে বাণিজ্য স
bdnews24