ঝিনাইদহ, জুন ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঝিনাইদহের মহেশপুর উপজেলার ১২টি ইউনিয়ন পরিষদ নির্বাচনের ফল ঘোষণা করা হয়েছে।
রোববার রাতে জেল প্রশাসক রমা রানী রায় এ ফল ঘোষণা করেন। সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলে।
নির্বাচিত ১২ চেয়ারম্যান হলেন- এসবিকে ইউনিয়নে সাজ্জাদুল ইসলাম সাজ্জাদ, ফতেপুরে মো. আবুল কাশেম সরদার, পান্তাপাড়ায় ইসমাইল হোসেন, স্বরূপে জুলফিকার আলী, শ্যামকুড়ে মো. আল ইমরান, নেপায় মো. আমিনুর রহমান, কাজিরবেড়ে মো. আব্দুল আলী, বাঁশবাড়িয়ায় মো. আব্দুল লতিফ, যাদবপুরে আজিজুর রহমান, নাটিমায় ফকির আহমেদ, মান্দারবাড়িয়ায় এস এম হোসেন জগলুল পাশা ও আজমপুর ইউনিয়নে শাহজাহান আলী।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/০১০০ ঘ.
bdnews24