২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে ৭ ইউনিয়নে নির্বাচনের ফল

গাজীপুরের কালীগঞ্জ উপজেলার সাত ইউনিয়ন পরিষদ নির্বাচনের ফল ঘোষণা করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jun 2011, 06:36 PM

Updated : 24 Aug 2022, 03:13 PM

গাজীপুর, জুন ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাজীপুরের কালীগঞ্জ উপজেলার সাত ইউনিয়ন পরিষদ নির্বাচনের ফল ঘোষণা করা হয়েছে। শনিবার গভীর রাতে উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. সামশুল হক ফৌজদারি এই ফলাফল ঘোষণা করেন। নির্বাচিত সাত চেয়ারম্যান হলেন- মোক্তারপুর ইউনিয়নে মো. শরিফুল ইসলাম সরকার, জাঙ্গালিয়ায় আ ক ম মোফাজ্জল হোসেন, জামালপুরে মো. খাইরুল আলম, বাহাদুরসাদীতে মো. জয়নাল আবেদীন শেখ, নাগরীতে মো. সিরাজ মোড়ল, বক্তারপুরে মু. আতিকুর রহমান ফারুক এবং তুমুলিয়ায় মো. আবু বক্কর মিঞা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/০০২৭ ঘ.