নাটোর, জুন ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নাটোরের লালপুর উপজেলার ১০টি ইউনিয়নের আটটিতেই চেয়ারম্যান পদে বিএনপি সমর্থিতরা জয়ী হয়েছে। অন্য দুটি ইউনিয়নে চেয়ারম্যান হয়েছেন আওয়ামী লীগ সমর্থকরা।
শনিবার দিনভর ভোটগ্রহণের পর রাতে ফলাফল ঘোষণা করা হয়।
চেয়ারম্যান পদে বিজয়ীরা হলেন- লালপুরে মখলেছুর রহমান (বিএনপি সমর্থিত), ঈশ্বরদীতে জাকির উদ্দিন (বিএনপি), আড়বাবে বিল্লাল হোসেন (বিএনপি), দুড়দুড়িয়ায় আবুল কালাম আজাদ (বিএনপি), দুয়ারিয়ায় ইয়াছিন আলী (বিএনপি), ওয়ালিয়ায় আব্দুল হাকিম সরকার (বিএনপি), কদমচিলানে আবুল কাশেম সরকার (বিএনপি), অর্জনপুর-বরমহাটিতে আবেদ আলী (বিএনপি)।
চংধুপইল ইউনিয়নে মোজাম্মেল হক (আওয়ামী লীগ) ও বিলমাড়িয়ায় মিজানুর রহমান (আওয়ামী লীগ) চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/০৯২০ ঘ.
bdnews24