ঢাকা, জুন ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের দ্বিতীয় দফা ভোটের পঞ্চম দিন রোববার ২১ জেলার ১৮৪ ইউপিতে ভোটগ্রহণ হবে।
নির্বাচন কমিশনের কর্মকর্তারা জানান, সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত টানা ভোটগ্রহণ চলবে। হরতালের আওতামুক্ত রয়েছে এসব নির্বাচনী এলাকা।
এ সব ইউপিতে পুলিশ, আনসার, গ্রাম প্রতিরক্ষা বাহিনী, র্যাব ও বিজিবি নিয়োজিত রয়েছে। এসময় নির্বাহী ম্যাজিস্ট্রেট নেতৃত্ব দেবে স্টাইকিং ফোর্স ও মোবাইল ফোর্সের।
ইউপিগুলো হলো- কুমিল্লা জেলার কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার বারপাড়া, বিজয় পুর, চৌয়ারা, গলিয়ারা, পূর্ব জোড়কানন, পশ্চিম জোড়কানন, পেরুল দক্ষিণ, পেরুল উত্তর। বরুড়া উপজেলার আড্ডা, আদ্রা, আগানগর, ভবানীপুর, চিতড্ডা, ঝলম, খোশবাস (উত্তর), পয়ালগাছা, লক্ষ্মীপুর।
কুড়িগ্রাম জেলার চিলমারী উপজেলার অষ্টমীরচর, চিলমারী, নয়ারহাট, রমনা, রানীগঞ্জ, থানাহাট, খাগড়াছড়ি জেলার মহালছড়ি উপজেলার ক্যায়াংঘাট, মহালছড়ি, মাইচছড়ি, মুবাছড়ি, সিন্দুকছড়ি।
গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার বামনডাংগা, বেলকা, চন্ডিপুর, ছাপরহাটী, দহবন্দ, ধোপাডাংগা, কঞ্চিবাড়ী, কাপাসিয়া, রামজীবন, শান্তিরাম, সর্বানন্দ, সোনারায়, শ্রীপুর, তারাপুর।
চাঁদপুর সদরের বাগাদী, বিষ্ণুপুর, চান্দ্রা, হানারচর, রাজরাজেশ্বর, শাহমাহামুদপুর, রামপুর, আশিকাটি, কল্যানপুর, বলিয়া, ইব্রাহিমপুর, মৈশাদী, শাখুয়া, তরপুরচন্ডী।
চুয়াডাঙ্গা সদরের আলুকদিয়া, বেগমপুর, কুতুবপুর, মোমিনপুর, পদ্মবিলা, শংকরচন্দ্র, তিতুদহ।
ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার আজমপুর, বাঁশবাড়ীয়া, ফতেপুর, যাদবপুর, কাজীরবেড়, মান্দারবাড়ীয়া, নাটিমা, নেপা, পান্তাপাড়া, শ্যামকুড়, এস,বি,কে, স্বরুপপুর।
ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলার আমগাঁও, বকুয়া, ভাতুরিয়া, ডাংগীপাড়া, গেদুড়া, হরিপুর।
দিনাজপুর জেলার ফুলবাড়ী উপজেলার আলাদিপুর, বেতদিঘী, দৌলতপুর, এলুয়ারী, কাজিহাল, খয়েরবাড়ী, শিবনগর। বিরামপুর উপজেলার বিনাইল, মুকুন্দপুর, দিওড়, জোতবানী, কাটলা, খানপুর, পলি প্রয়াগপুর।
নওগাঁ ধামুইরহাট উপজেলার আগ্রাদ্বিগুন, আলমপুর, আড়ানগর, ধামইরহাট, ইসবপুর, জাহানপুর, খেলনা, উমার।
নীলফামারী সদরের চাপড়া সরমজানী, চওড়া বড়গাছা, গোড়গ্রাম, খোকশাবাড়ী, পঞ্চপুকুর, পলাশবাড়ী, লক্ষীচাপ, টুপামারী।
পাবনা জেলার ফরিদপুর উপজেলার বনওয়ারীনগর, বৃলাহিড়ীবাড়ী, ডেমরা, ফরিদপুর, হাদল, পুংগুলী।
ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার বিদ্যাকুট, বিটঘর, ইব্রাহিমপুর, কৈতলা দক্ষিণ, লাউরফতেপুর, নাটঘর, নবীনগর (পূর্ব), রসুল্লাবাদ, সাতমোড়া, শ্রীরামপুর।
ভোলা জেলার মনপুরা উপজেলার দক্ষিণ সাকুচিয়া, উত্তর সাকুচিয়া।
মাগুরা জেলার সদর উপজেলার আঠারখাদা, বেরইল পলিতা, বগিয়া, চাউলিয়া, গোপালগ্রাম, হাজীপুর, হাজরাপুর, জগদল, কছুন্দি, কুচিয়ামোড়া, মঘী, রাঘবদাইড়, শত্র"জিৎপুর।
মেহেরপুর জেলার মজিব নগর উপজেলার বাগোয়ান, দারিয়াপুর, মহাজনপুর, মোনাখালী।
ময়মনসিংহ জেলার গৌরীপুর উপজেলার অচিন্তপুর, ভাংনামারী, বোকাইনগর, ডৌহাখলা, গৌরীপুর, মইলাকান্দা, মাওহা, রামগোপালপুর, সহনাটি, সিধলা।
রংপুর েেজলার পীরগঞ্জ উপজেলার বড় দরগা, ভেন্ডাবাড়ী, চৈত্রকোল, কুমেদপুর, মদনখালী, পীরগঞ্জ, রায়পুর, টুকুরিয়া।
রাঙ্গামাটি জেলার কাউখালী উপজেলার বেতবুনিয়া, ফটিকছড়ি, ঘাগড়া, কলমপতি।
সিরাজগঞ্জ সদরের বাগবাটী, বহুলী, কালিয়া হরিপুর, কাওয়াকোলা, খোকশাবাড়ী, মেছড়া, রতনকান্দি, সয়দাবাদ, শিয়ালকোল, ছোনগাছা।
সিলেট জেলার কোম্পানীগঞ্জ উপজেলার ইসলামপুর পশ্চিম, ইসলামপুর , ইছাকলস, দক্ষিণ রনিখাই, উত্তর রনিখাই, তেলিখাল।
শনিবার ১৭২ ইউপিতে নির্বাচন অনুষ্ঠিত হয়।
গত ৩১ মে শুরু হওয়া দ্বিতীয় দফার নির্বাচন ৫ জুলাই পর্যন্ত চলবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/পিডি/২২৩৭ ঘ.
bdnews24