২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চায়ের দোকানে ঢুকে গেল বাস, নিহত ১

চট্টগ্রাম নগরীর কর্ণফুলী শাহ আমানত সেতুর উত্তর পাশে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দোকানে ঢুকে পড়ায় একজন নিহত ও তিনজন আহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jun 2011, 04:30 PM

Updated : 24 Aug 2022, 03:12 PM

চট্টগ্রাম, জুন ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম নগরীর কর্ণফুলী শাহ আমানত সেতুর উত্তর পাশে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দোকানে ঢুকে পড়ায় একজন নিহত ও তিনজন আহত হয়েছে। নিহত ব্যক্তির নাম মো. শাহজাহান (৪৫)। তিনি সিএনজি অটোরিকশা চালক। নগরীর হালিশহর এলাকায় ভাড়া বাসায় থাকতেন। বাড়ি ভোলা জেলায়। আহতরা হলেন মো. সেলিম (৩২), সিদ্দিক (৩৫) এবং সোহেল (২৬)। বাকলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) আবু সাইদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দুপুর আড়াইটার দিকে কর্ণফুলী সেতুর উত্তর পাশে গোল চত্বরের কাছে শ্যামলীমা পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে চায়ের দোকানে ঢুকে পড়ে। এতে ওই দোকানে বসে থাকা ৪ জন গুরুতর আহত হয়। তাদেরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসাপাতালে নিয়ে যাওয়া হয়। সন্ধ্যা ৬টার দিকে চিকিৎসাধীন অবস্থায় শাহজাহান মারা যায়। বাসের কোন যাত্রী আহত হয়নি। বাসটিকে আটক করে থানায় রাখা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমসি/কেএমএস/২২০১ ঘ.