গোপালগঞ্জ, জুন ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফার ডটকম)- গোপালগঞ্জে বানিয়ারচর ট্র্যাজেডি দিবস শুক্রবার পালিত হয়েছে।
সকালে বানিয়ারচর ক্যাথলিক গীর্জায় বোমা হামলায় নিহত ১০ যুবকের আত্মার শান্তি কামনায় প্রার্থণা করা হয়। পরে তাদের পরিবারের সদস্যরা কবরে ফুল দিয়ে নিহতদের প্রতি শ্রদ্ধা জানান।
২০০১ সালের ৩ জুন এ গীর্জায় প্রার্থণা চলাকালে বোমা হামলা হয়। প্রার্থণারত অবস্থায় ১০ যুবক নিহত ও কমপক্ষে ৫০ জন আহত হয়।
বোমা হামলার পর ১০ বছর পার হলেও এ ঘটনার বিচার না হওয়ায় নিহতদের পরিবারের সদস্যরা ক্ষোভ প্রকাশ করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/কেএমএস/১৭১১ ঘ.
bdnews24