২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'৭২ এর সংবিধানের মূল ভিত্তি ক্ষুন্ন হলে হরতালের হুমকি

বিসমিল্লাহ এবং রাষ্ট্রধর্ম ইসলাম রেখে সংবিধান সংশোধন করা হলে হরতালের কর্মসূচি দেওয়ার হুমকি দিয়েছে সেক্টর কমান্ডারস ফোরাম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jun 2011, 11:29 AM

Updated : 24 Aug 2022, 03:12 PM

ঢাকা, জুন ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-বিসমিল্লাহ এবং রাষ্ট্রধর্ম ইসলাম রেখে সংবিধান সংশোধন করা হলে হরতালের কর্মসূচি দেওয়ার হুমকি দিয়েছে সেক্টর কমান্ডারস ফোরাম। বৃহস্পতিবার এক মতবিনিময় সভায় ফোরামের নেতারা সরকারকে এ হুমকি দেন। কোনো কাটাছেড়া না করে বহাত্তরের ধর্মনিরপেক্ষ সংবিধান পুনর্বহালের দাবি জানিয়েছে ফোরাম। তবে অনুষ্ঠানে উপস্থিত পরিকল্পনামন্ত্রী ও ফোরাম সভাপতি এ কে খন্দকার বলেছেন, "বিসমিল্লাহ ও রাষ্ট্রধর্ম ইসলাম রেখে সংবিধান সংশোধনের বিষয়টিকে আমি মনে করি গুজব। বঙ্গবন্ধু কন্যা এটা করতে পারেন না।" তিনি বলেন, আওয়ামী মুসলিম লীগ থেকে বঙ্গবন্ধু 'মুসলিম' শব্দটি বাদ দিয়েছেন। রাষ্ট্রের ধর্ম বলতে কিছু থাকতে পারে না। রাষ্ট্রের কোনো বোধশক্তি নেই। সেক্টর কমান্ডারস ফোরাম জাতীয় প্রেসক্লাবে সংবিধান সংশোধন বিষয়ে এই মতবিনিময় সভার আয়োজন করে। ফোরামের সাধারণ সম্পাদক হারুন-অর-রশিদ বলেন, '৭৫ পরবর্তী সামরিক সরকার ও স্বৈরশাসকরা সংবিধানের মূল চরিত্র হরণের পর দেশে মৌলবাদের উত্থান শুরু হয়। গণতান্ত্রিক শক্তি দুর্বল হয়ে পড়ে। জনগণের মধ্যে বিভক্তির সৃষ্টি হয়। বর্তমান সরকার 'গোজামিলের সংবিধানের' পক্ষে অবস্থান নিয়েছে অভিযোগ করে তিনি বলেন, "আমরা কোনোভাবেই এ অবস্থা মেনে নিতে পারি না। এজন্য আন্দোলন প্রয়োজন।" সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি নাসির উদ্দিন ইউসুফ বলেন, "সংবিধানে বিসমিল্লাহ ও রাষ্ট্রধর্ম ইসলাম বহাল রাখার জন্য বিএনপি হরতাল দিতে পারলে আমরাও এগুলো বাদ দেওয়ার দাবিতে হরতাল দিতে পারি।" সংবিধানের ধর্মনিরপেক্ষতা অক্ষুণ