নওগাঁ, মে ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফার ডটকম)- নওগাঁ শহরতলীর একটি বেসরকারি হাসপাতালে এক সেবিকার অস্বাভাবিক মৃত্যুর অভিযোগ উঠেছে।
মঙ্গলবার সকালে কাঁঠালতলীর 'জমিলা রোগ মুক্তি ক্লিনিক'র ওয়ার্ডবয়দের কক্ষ থেকে হেলেনা আখতার স্মৃতির (২১) লাশ উদ্ধার করা হয়।
স্মৃতি আত্রাই উপজেলার জ্যাতপাড়া গ্রামের বেলাল হোসেনের মেয়ে। এ ঘটনায় থানায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।
সদর থানার ওসি আলী আহম্মেদ হাশমি সাংবাদিকদের বলেন, মৃতের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবে তার মৃত্যুটি স্বাভাবিক নয়। ময়নতদন্ত রিপোর্ট পেলে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।
সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সোহেল রেজা ঘটনাস্থল পরিদর্শন করেছেন বলে ওসি জানান।
ক্লিনিকের মালিক ডা. জাহেদুল ইসলাম জানান, সোমবার বিকাল ৫টার দিকে তিনি ক্লিনিক থেকে রেব হয়ে রাতে আর আসেননি।
মঙ্গলবার ভোর সাড়ে ৫টার দিকে সেবিকা জুলি এ খবর দেন।
সেবিকা জুলি জানান, রাতে স্মৃতি নার্সদের কক্ষে ঘুমাতে আসেননি। সকালে ক্লিনিকের ঝাড়
bdnews24