২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সোনাগাজীতে ৮টি প্যারাস্যুট লঞ্চার উদ্ধার, যুবক আটক

ফেনীর সোনাগাজী পৌর এলাকার জিরো পয়েন্টে ৮টি প্যারাস্যুট লঞ্চার উদ্ধার এবং ওমর ফারুক (২৮) নামের এক যুবককে আটক করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 May 2011, 02:24 PM

Updated : 24 Aug 2022, 03:11 PM

ফেনী, মে ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ফেনীর সোনাগাজী পৌর এলাকার জিরো পয়েন্টে ৮টি প্যারাস্যুট লঞ্চার উদ্ধার এবং ওমর ফারুক (২৮) নামের এক যুবককে আটক করা হয়েছে। সোনাগাজী থানা পুলিশ সোমবার রাতে অভিযান চালিয়ে এগুলো উদ্ধার ও ফারুককে আটক করে। এসময় তার দুই সহযোগী পালিয়ে যায়। পুলিশ তাদের ব্যবহৃত মোটর সাইকেল আটক করেছে। ফারুকের বাড়ি চরচান্দিয়া ইউনিয়নে। সোনাগাজী থানার ওসি খুরশীদ আলম জানান, এই লঞ্চারগুলোর সাহায্যে বিস্ফোরণ ঘটানো কিংবা জনমনে আতঙ্ক সৃষ্টি করা সম্ভব। ইউনিয়ন পরিষদ নির্বাচনকে বাধাগ্রস্ত করতে বা নির্বাচনে প্রভাব খাটাতে এগুলো আনা হয়েছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে। ওসি জানান, এ ব্যাপারে অস্ত্র আইনে মামলা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কেএমএস/২০২১ ঘ.