২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারায়ণগঞ্জে শিশু খুন

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় বর্ষা আক্তার (৭) নামে এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 May 2011, 12:48 PM

Updated : 24 Aug 2022, 03:11 PM

নারায়ণগঞ্জ, মে ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় বর্ষা আক্তার (৭) নামে এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে দিঘীবরাবো সুন্দীরপাড়া এলাকায় তার লাশ পাওয়া যায় বলে পুলিশ জানিয়েছে। রূপগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. হেলালউদ্দিন সাংবাদিকদের জানান, সুন্দরীপাড়া গ্রামের জামদানী ব্যবসায়ী নবী হোসেনের মেয়ে বর্ষা সোমবার সকালে নিখোঁজ হয়। মঙ্গলবার সকালে বাড়ির পাশের একটি ধইঞ্চ্যা ক্ষেতে লোকজন তার লাশ দেখে পুলিশে খবর দেয়। শিশুটির শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। পূর্ব শত্র"তার জের ধরে তাকে হত্যা করা হয়ে থাকতে পারে বলে পুলিশ ধারণা করছে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান ওসি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/১৮৪২ ঘ.