২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাগেরহাটে ইউপি সদস্য খুন

বাগেরহাটের মোল্লাহাট উপজেলায় এক ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্যকে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 May 2011, 08:29 AM

Updated : 24 Aug 2022, 03:11 PM

বাগেরহাট, মে ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাগেরহাটের মোল্লাহাট উপজেলায় এক ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্যকে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। পুলিশ জানিয়েছে, মঙ্গলবার সকালে উপজেলার কোদালিয়া ইউনিয়নের ব্রাক্ষ্মণডাঙ্গা রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয় মাঠ থেকে শেখ সোহরাব হোসেনের (৪৪) লাশ উদ্ধার করা হয়। সোহরাব সরসপুর গ্রামের বাসিন্দা ও ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের সদস্য। গত ৩১ মার্চের ইউপি নির্বাচনে তিনি দ্বিতীয় বারের মতো নির্বাচিত হন। কোদালিয়া ইউপি চেয়ারম্যান দেলোয়ার হোসেন শেখ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সোমবার রাতে সোহরাব স্থানীয় চালঠুরি বাজারে এক দোকানে হালখাতার অনুষ্ঠানে যান। সেখানে সোহরাব তার চাচাতো ভাই সবুর শেখকে বলেন, "আমি একটু কাজে যাচ্ছি, মোবাইল ফোনটা খোলা রাখিস।" মোল্লাহাট থানার ওসি মো. ইকবাল হোসেন জানান, লাশের মাথা, হাত, পিঠসহ শরীরের বিভিন্ন স্থানে অন্তত ১৫টি আঘাতের চি‎হ্ন‎ রয়েছে। ঘটনাস্থলের প্র্রায় আধা কিলোমিটার দূর থেকে তার মটর সাইকেলটি উদ্ধার করা হয়েছে। হত্যাকাণ্ডের কারণ বা হত্যাকারীদের পরিচয় জানা যায়নি। নিহতের ভাই শেখ আবেদ আলী মামলা করেছেন। ওসি জানান, বাগেরহাটের পুলিশ সুপার ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/আরএ/১৪১৮ ঘ.