২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভোলায় এক ইউনিয়নে চেয়ারম্যান পদে ভোটগ্রহণ স্থগিত

ভোলার চরফ্যাশন উপজেলার কুকরি-মুকরি ইউনিয়নে চেয়ারম্যান পদে ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে। তবে সাধারণ সদস্য ও সংরক্ষিত নারী সদস্য পদে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 May 2011, 07:22 AM

Updated : 24 Aug 2022, 03:11 PM

ভোলা, মে ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভোলার চরফ্যাশন উপজেলার কুকরি-মুকরি ইউনিয়নে চেয়ারম্যান পদে ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে। তবে সাধারণ সদস্য ও সংরক্ষিত নারী সদস্য পদে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। হাইকোর্টের নির্দেশে সোমবার সন্ধ্যায় এ নির্বাচন স্থগিত করা হয় বলে জানিয়েছে জেলা নির্বাচন কমিশন কার্যালয়। মঙ্গলবার সকাল ৮টা থেকে চরফ্যাশনের পাঁচটি ইউনিয়নে ভোটগ্রহণ শুরু হয়েছে। জেলা নির্বাচন কমিশনের কর্মকর্তা মো. হাসানুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ২৭ মে ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী জাহাঙ্গীর আলম তার সমর্থকদের ভয়ভীতি দেখানো এবং সেখানে নির্বাচনের পরিবেশ নেই বলে হাইকোর্টে অভিযোগ করেন। তার অভিযোগের পর সোমবার হাইকোর্ট কুকরি-মুকরি ইউনিয়নের চেয়ারম্যান পদে ভোটগ্রহণ স্থগিত করে। পাঁচটি ইউনিয়নে ১৮ জন চেয়ারম্যান প্রার্থী, ১৪২ জন সাধারণ সদস্য ও ৫৫ জন সংরক্ষিত সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। মোট ভোটার সংখ্যা ৩৮ হাজার ২১৪ জন। এর মধ্যে মহিলা ভোটার ১৯ হাজার ৩৯৮ জন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/আরএ/১৩১৬ ঘ.