গাজীপুর, মে ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাজীপুরে রেল লাইনের পাশে দুই যুবকের লাশ পাওয়া গেছে। নিহতদের পরিচয় জানা যায়নি। ধারণা করা হচ্ছে, ট্রেনে কাটা পড়ে তাদের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার সকালে সদর উপজেলার পূর্ব ভুরুলিয়া এলাকায় ঢাকা-ময়মনসিংহ রেলপথের পাশে লাশ দুটি পাওয়া যায় বলে জানিয়েছেন জয়দেবপুর থানার উপপরিদর্শক রফিকুল ইসলাম।
এক যুবকের মাথা দেহ থেকে বিচ্ছিন্ন অবস্থায় কয়েকশ ফুট দূরে পড়ে ছিলো। তার পরনে ছিলো শুধু জিন্সের প্যান্ট। অন্য যুবকের পরনে জিন্সের প্যান্ট ও কালো-সাদা স্ট্রাইপের ফুল হাতা শার্ট ছিলো। তার বিচ্ছিন্ন মাথায় ১০/১২ হাত দূরে পড়ে ছিলো।
পুলিশ কর্মকর্তা রফিক সাংবাদিকদের বলেন, লাশগুলো রেলওয়ের সীমানায় থাকায় রেলপুলিশকে বিষয়টি জানানো হয়েছে।
তিনি বলেন, "সম্ভবত রাতের কোনো এক সময়ে দুজনই ট্রেনে কাটা পড়েন। কুকুর বা শেয়ালে খণ্ডিত মাথা দূরে নিয়ে যায়।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১১০০ ঘ.
bdnews24