২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাগুরায় যুবককে কুপিয়ে জখম

জেলা শহরের চৌরঙ্গী এলাকায় সোমবার বিকালে এক যুবককে কুপিয়ে আহত করেছে দুর্বৃত্তরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 May 2011, 06:42 PM

Updated : 24 Aug 2022, 03:10 PM

মাগুরা, মে ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জেলা শহরের চৌরঙ্গী এলাকায় সোমবার বিকালে এক যুবককে কুপিয়ে আহত করেছে দুর্বৃত্তরা। আহত সবুজ হোসেন (১৮) শহরের দোহারপাড়ের সলেমান শেখের ছেলে। তাকে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ হামলায় জড়িত সন্দেহে পুলিশ ঘটনাস্থল থেকে শাহীন ও হৃদয় নামে দুই যুবককে আটক করেছে। হাসপাতালে সবুজ সাংবাদিকদের জানান, বিকাল ৩টার দিকে তিনি এম আর রোডের সমবায় মার্কেট থেকে বাড়ি ফেরার সময় কয়েকজন যুবক চাপাতি দিয়ে তাকে কুপিয়ে জখম করে। কারা হামলা চালিয়েছে তা তিনি বলতে পারেননি। সদর থানার উপ-পরিদর্শক নূর মোহাম্মদ জানিয়েছেন, পূর্ব কোনো বিরোধের জেরে এ হামলা হয়ে থাকতে পারে। ঘটনাস্থল থেকে দু'জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/০০৩২ ঘ.