ঢাকা, মে ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নাটোরের কলেজ শিক্ষক মিজানুর হত্যা মামলার দুই আসামির জামিন আবেদন খারিজ করেছে আদালত।
আসামিরা হলেন- মামুনুর রশীদ ওরফে আসিফ আলী ও আব্দুল আউয়াল ওরফে রাজন।
তাদের জামিন আবেদন 'উত্থাপিত হয়নি' মর্মে সোমবার করে বিচারপতি একেএম ফজলুর রহমান এবং বিচারপতি শেখ মো. জাকির হোসেনের হাইকোর্ট বেঞ্চ।
ছাত্রী উত্ত্যক্তের প্রতিবাদ করায় গত ১২ অক্টোবর স্থানীয় দুই বখাটে তরুণের হামলায় আহত হন মিজানুর।
পরে ঢাকায় বঙ্গবন্ধু শেখ মুজিব চিকিৎসা বিশ্ববিদ্যালয়ের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসারত অবস্থায় ২৪ অক্টোবর তিনি মারা যান। তাকে সেখানে কৃত্রিমভাবে বাঁচিয়ে রাখা হয়েছিলো।
মৃত্যুর আগে বাগাতিপাড়া উপজেলার লোকমানপুর কলেজের রসায়ন বিভাগে প্রভাষক হিসাবে কর্মরত ছিলেন মিজান।
আদালতে আসামীপক্ষে শুনানি করেন ব্যরিস্টার রুহুল কুদ্দুস কাজল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/পিডি/২৩০৪ ঘ.
bdnews24