২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদপুরে দুর্ঘটনায় দুই ট্রাক্টর শ্রমিক নিহত

চাঁদপুরে সোমবার দু'টি দুর্ঘটনায় দুই ট্রাক্টর শ্রমিক নিহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 May 2011, 03:00 PM

Updated : 24 Aug 2022, 03:10 PM

চাঁদপুর, মে ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাঁদপুরে সোমবার দু'টি দুর্ঘটনায় দুই ট্রাক্টর শ্রমিক নিহত হয়েছেন। এরা হলেন- শহরের ইচলী এলাকার রুবেল (১৭) ও সদর উপজেলার শিলন্দিয়ার শাহ আলম (২০)। সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মহিউদ্দিন সাংবাদিকদের জানান, সন্ধ্যায় শহরের লন্ডনঘাট এলাকায় সিএসডি গুদামের সামনের সড়কে বাঁক নেওয়ার সময় ট্রাক্টরে থাকা শ্রমিক রুবেল ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান। অপরদিকে, সকালে চাঁদপুর-মতলব-পেন্নাই সড়কের শিলন্দিয়া এলাকায় শাহ আলম ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে গুরুতর আহত হন। চাঁদপুর সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তার মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/২০৫৬ ঘ.