চাঁদপুর, মে ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাঁদপুরের লন্ডনঘাট এলাকায় চলন্ত ট্রাক্টর থেকে পড়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
সোমবার প্রথম প্রহরে এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
নিহত রুবেলের (১৬) বাড়ি চাঁদপুর শহরের ইচলী এলাকায়।
চাঁদপুর সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. দেলোয়ার হোসেন জানান, বালুবোঝাই ট্রাক্টরটি লন্ডনঘাট এলাকার সিএসডি গোডাউনের সামনে বাঁক নিচ্ছিলো। এ সময় রুবেল ট্রাক্টর থেকে পড়ে চাকার নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায়।
এ ব্যাপারে মামলা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/আরএ/১৩৪১ ঘ.
bdnews24