২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুকুরে কুমির

ভোলা সদর উপজেলায় পুকুর থেকে একটি কুমির উদ্ধার করেছে বন বিভাগের কর্মীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 May 2011, 03:39 AM

Updated : 24 Aug 2022, 03:10 PM

ভোলা, মে ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভোলা সদর উপজেলায় পুকুর থেকে একটি কুমির উদ্ধার করেছে বন বিভাগের কর্মীরা। রোববার রাজাপুর ইউনিয়নের কাপেরহাট বাজারের কাছে কবির হোসেনের বাড়ির পুকুরে কুমিরটি পাওয়া যায়। কুমিরটি সাড়ে চার ফুটের মতো লম্বা। ওজন প্রায় ৫০ কেজি। এটি মিঠা পানির কুমির বলে জানিয়েছেন বন বিভাগের কর্মকর্তারা। ভোলার বিভাগীয় বন কর্মকর্তা মো. সাঈদ আলী সাংবাদিকদের বলেন, পুকুরের পানি কমিয়ে পুলিশের সহায়তায় কুমিরটি ধরা হয়। কক্সবাজারে সাফারি পার্কে অবমুক্ত করার জন্য এটি ঢাকা পাঠানো হচ্ছে। তিনি বলেন, গত বছর জোয়ারের সময় ভোলার সদরের এ এলাকা প্লাবিত হয়েছিলো। তখন কুমিরটি পুকুরে ঢুকে আটকা পড়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। ওই বাড়ির বাসিন্দা কবির হোসেন জানান, রোববার সকালে পুকুরে মুখ ধোয়ার সময় তিনি পাড়ে কুমিরটি দেখতে পান। পুকুরটিতে তারা নিয়মিত গোসল করেন। কিন্তু এটি কখনো কাউকে আক্রমণ করেনি। এর আগে এটি কারো চোখেও পড়েনি বলে তিনি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/ডিডি/০৯৩২ ঘ.