ঢাকা, মে ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর পুরান ঢাকার লালবাগের আমলিগোলা মাঠ থেকে অবৈধ দখলদারদের উচ্ছেদ করেছে ভ্রাম্যমাণ আদালত।
রোববার সকাল থেকে দুপুর পর্যন্ত ভ্রাম্যমাণ আদালত ওই অভিযান চালায়।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আল আমীন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ৬৯ শতক জমির এই মাঠটি দখল করে বিভিন্ন স্থাপনা তৈরি করেছিলো ভূমিদস্যুরা। ফলে এলাকার শিশু-কিশোররা খেলাধুলা করতে পারতো না।
অভিযানে ৪০টি আধাপাকা স্থাপনা ও ২০টি টিনশেড ঘর উচ্ছেদ করা হয়েছে বলে জানান তিনি।
উচ্ছেদের পর এলাকাবাসী ওই মাঠে আনন্দ মিছিল করে। পরে জাতীয় দলের সাবেক ফুটবলার সাব্বির আহমেদ মাঠে কিছুক্ষণ ফুটবল খেলেন।
২০০১ সালের পর থেকে মাঠটি বেদখল হয়ে ছিল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এএল/জেকে/১৮৫০ ঘ.
bdnews24