২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাঙামাটিতে জেএসএস সদস্য গুলিতে নিহত

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি সমর্থিত যুব সমিতির এক সদস্য নিহত হয়েছেন দুর্বৃত্তের গুলিতে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 May 2011, 12:36 PM

Updated : 24 Aug 2022, 03:10 PM

রাঙামাটি, মে ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি সমর্থিত যুব সমিতির এক সদস্য নিহত হয়েছেন দুর্বৃত্তের গুলিতে। রোববার বিকালে তালুকদার পাড়া এলাকায় এ হামলায় নিহত হন শনিময় চাকমা ওরফে সোহেল (৩০)। সোহেল পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস) এমএন লারমা গ্র"পের সমর্থক। তিনি চট্টগ্রাম যুব সমিতির মারিশ্যা ইউনিয়ন শাখার সক্রিয় সদস্য বলে নেতারা দাবি করেন। গত ২১ মে (শনিবার) বন্দুকধারীদের হামলায় বরকল উপজেলার শুভলং ইউনিয়নের নারাইছড়ি এলাকায় চার ইউপিডিএফ নেতাকর্মী নিহত হয়েছিলেন। ইউপিডিএফ ওই হামলার জন্য পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতিকে (পিসিজেএসএস সন্তু লারমা গ্র"প) দায়ী করেছে। তবে জেএসএস এতে জড়িত থাকার কথা অস্বীকার করেছে। বাঘাইছড়ি থানার ওসি নাঈম উদ্দীন সাংবাদিকদের জানান, বিকাল সাড়ে ৩টার দিকে দু'টি মোটরসাইকেলে চারজন সন্ত্রাসী তালুকদার পাড়া এলাকায় একটি দোকানে সোহেল চাকমাকে লক্ষ্য করে গুলি করে। এতে মাথায় গুলি লেগে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। ময়নাতদন্তের জন্য তার লাশ খাগড়াছড়ি জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ হামলার সঙ্গে কারা জড়িত তা তিনি জানাতে পারেনি। জেএসএস বাঘাইছড়ি উপজেলা শাখার (এমএন লারমা গ্র"প) সভাপতি জ্যোশি চাকমা দাবি করেন, এ ঘটনার সঙ্গে সন্তু লারমা গ্রপের সদস্যরা জড়িত। সন্তু লারমা গ্র"পের তথ্য ও প্রচার বিভাগের সহসম্পাদক সজিব চাকমা জানান, এ ঘটনার সঙ্গে তাদের গ্র"পের জড়িত থাকার প্রশ্নেই ওঠে না। ঘটনার পরপরই বাঘাইছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান সুদর্শন চাকমা, বিজিবির মারিশ্যা জোনের অধিনায়ক লে. কর্নেল মনির হোসেন পিএসসি ও বাঘাইছড়ি থানার ওসি নাঈম উদ্দীন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/ডিডি/১৮২৪ ঘ.