সিরাজগঞ্জ, মে ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিরাজগঞ্জের এনায়েতপুরে সিএনজি চালিত অটোরিকশার চাপায় এক স্কুল ছাত্রীর মৃত্যু হয়েছে।
রোববার বেলা ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সোনাভান (৮) স্থানীয় বেতিল দুই নম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর ছাত্রী। সে আজুগড়া গ্রামের খয়ার আলীর মেয়ে।
এনায়েতপুর থানার ওসি আব্দুর রাজ্জাক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সিরাজগঞ্জগামী অটোরিকশাটি আজুগড়ায় সোনাভানকে চাপা দেয়। আশঙ্কাজনক অবস্থায় সোনাভানকে পাশের একটি ক্লিনিকে নেওয়ার পর সেখানে কর্তব্যরত চিকিৎসক জানান, সে মারা গেছে।
এরপর বিক্ষুব্ধ জনতা এনায়েতপুর-সিরাজগঞ্জ সড়ক অবরোধ করে। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। সড়কে অন্যান্য যানবাহন চলাচল স্বাভাবিক হলেও অটোরিকশা চলাচল বন্ধ রয়েছে।
ওসি জানান, অটোরিকশাটি আটক করা যায়নি।
এ ব্যাপারে মামলা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/১৫৫১ ঘ.
bdnews24