মৌলভীবাজার, মে ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মৌলভীবাজারের শ্রীমঙ্গলের একটি বাড়ি থেকে ১৫টি বন্যপ্রাণী উদ্ধার করা হয়েছে। বাড়ির মালিকের ছেলে অবৈধভাবে এ প্রাণীগুলো রেখেছিলো।
শনিবার বিকালে শ্রীমঙ্গল উপজেলা সদরের জালালিয়া রোডে আব্দুল কাদেরের বাড়িতে র্যাব অভিযান চালিয়ে প্রাণীগুলো উদ্ধার করে। এগুলো তার ছেলে আব্দুল হান্নানের ছিলো।
এগুলো লাউয়াছড়া জাতীয় উদ্যানে ছেড়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন র্যাব-৯ এর শ্রীমঙ্গল ফাঁড়ির সহকারী পরিচালক জাকির হোসেন।
উদ্ধার করা প্রাণীর মধ্যে রয়েছে- একটি সোনালি বাঘ, তিনটি লজ্জাবতী বানর, দুটি উল্লুক, একটি হনুমান, দুটি ধনেশ পাখি, একটি ইগল, একটি পেঁচা ও চারটি বনমোরগ।
এসব প্রাণী অননুমোদিতভাবে রাখা হয়েছিলো বলে র্যাব কর্মকর্তা জাকির সাংবাদিকদের বলেন।
ওই বাড়িতে বিভিন্ন প্রজাতির আরো ৩৪টি প্রাণী রয়েছে। তবে সেগুলো অসুস্থ বলে আপাতত হান্নানের জি
bdnews24