২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নানা আয়োজনে পালিত হবে শান্তিরক্ষী দিবস

জাতিসংঘ শান্তিরক্ষী দিবস রোববার। বিশ্বের অন্যান্য দেশের মত বাংলাদেশেও নানা আয়োজনে দিবসটি পালন করা হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 May 2011, 05:48 PM

Updated : 24 Aug 2022, 03:09 PM

ঢাকা, মে ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাতিসংঘ শান্তিরক্ষী দিবস রোববার। বিশ্বের অন্যান্য দেশের মত বাংলাদেশেও নানা আয়োজনে দিবসটি পালন করা হবে। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা শনিবার পৃথক বাণী দিয়েছেন। জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীতে সৈন্য পাঠানোর দিক থেকে বাংলাদেশের অবস্থান শীর্ষে। বর্তমানে আফ্রিকা, এশিয়া ও ক্যারিবীয় অঞ্চলে দশটি মিশনে বাংলাদেশের প্রায় ১০ হাজার ৬শ' সেনা ও পুলিশ সদস্য কাজ করছেন। রাষ্ট্রপতি তার বাণীতে বলেন, বাংলাদেশ শান্তিপ্রিয় দেশ হিসেবে বিশ্বশান্তি ও স